Author: Hindu Voice Team

আমেরিকা: নিউ জার্সিতে নির্মিত হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ হাতে খোদাই করা হিন্দু মন্দির, উদ্বোধন ৮ই অক্টোবর

আমেরিকার নিউ জার্সিতে নির্মিত হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ হাতে খোদাই করা হিন্দু মন্দির। আর এই মন্দির উদ্বোধনের পরই এটি হবে বিশ্বের সবচেয়ে বড়ো মন্দির, যা হস্তশিল্পীদের দ্বারা খোদাই করে নির্মিত। নিউ জার্সির রবিন্সভিলে অক্ষরধাম স্বামীনারায়ণ মন্দিরটির নির্মাণ করছে BAPS সংস্থা। পুরো মন্দিরটির নির্মাণ কাজ প্রায় শেষের পথে। আগামী ৮ই অক্টোবর, আমেরিকার বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতিতে মন্দিরটির …

আসাম: গোয়ালপাড়ার সত্র থেকে চুরি ২৫০ বছরের প্রাচীন রাধা-কৃষ্ণ মূর্তি; গ্রেপ্তার রফিক, হাসানুর, মহিনুর ও অনুজ

গোয়ালপাড়ার বিখ্যাত বুদুচর সত্র(Satra) থেকে মূর্তি চুরি হওয়ার ঘটনা ঘিরে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। কারণ ঘটনায় ৪ জন চোরকে পুলিশ গ্রেপ্তার করলেও এখনও পর্যন্ত চুরি যাওয়া মূর্তি উদ্ধার করতে পারেনি পুলিশ। মূর্তি উদ্ধারে গত পাঁচ দিন ধরে ব্রহ্মপুত্র নদে খোঁজ চললেও এখনও পর্যন্ত মূর্তি দুটির হদিস মেলেনি। জানা গিয়েছে, গত ২১শে সেপ্টেম্বর রাতে গোয়ালপাড়ার …

মহর্ষি দয়ানন্দ সরস্বতী

মহর্ষি দয়ানন্দ সরস্বতী ১৮২৪ সালে ভারতের গুজরাটের টঙ্কারায় জন্মগ্রহণ করেন । একদিকে যখন অস্পৃশ্যতা, কুসংস্কারে নিবদ্ধ ছিলো ভারত, অন্যদিকে পরাধীনতার শিকলে আবদ্ধ ছিলো এ রাষ্ট্র ও সামগ্রিক মানুষের চিন্তা ৷ কিশোর অবস্থাতেই সত্যের স্বরূপ অন্বেষণে গৃহত্যাগ করে সমগ্র ভারতে ঘুরেছেন মহর্ষি ৷ নিজ চোখে দেখেছেন,ধর্মের নামে দলিত,শুদ্রের উপর বর্ণবাদ,জাতিবাদের দোহাই দিয়ে নির্যাতন। নিজ চোখে দেখেছেন …

শুদ্ধি অনুষ্ঠান ও যজ্ঞে আহুতির মাধ্যমে সনাতন হিন্দু ধর্ম গ্রহণ করলেন ৭০ জন মুসলিম

ঘরে ফেরার স্রোত অব্যাহত। এবার পূর্বপুরুষের সনাতন হিন্দু ধর্মে ফিরলেন ১০টি পরিবারের ৭০ জন মুসলিম সদস্য। শুদ্ধি অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞে আহুতি দিয়ে সনাতন হিন্দু ধর্ম গ্রহণ করলেন তাঁরা। হিন্দু ধর্মে ফিরতে পেরে অপার আনন্দ অনুভব করছি, জানালেন তাঁরা। গত ২৩শে সেপ্টেম্বর, শনিবার, প্রদেশের মুজাফফরনগরে বাঘরা ব্লকের ওই ১০টি মুসলিম পরিবার হিন্দু ধর্ম গ্রহণ করে। পরিবারগুলিকে …

গুজরাটের সানন্দে দেশের প্রথম সেমিকন্ডাক্টর চিপের কারখানা, অনুষ্ঠিত হলো ‘ভূমি পূজন’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ‘আত্মনির্ভর ভারত’- এর দিকে দ্রুত এগিয়ে চলেছে দেশ। এবার সেই তালে তাল মিলিয়ে গুজরাটের সানন্দে স্থাপিত হতে চলেছে দেশের প্রথম সেমিকন্ডাক্টর চিপের কারখানা। ২২,৫০০ কোটি টাকা বিনিয়োগে কারখানাটি খুলছে মাইক্রন টেকনোলজি। গতকাল সানন্দের শিল্প পার্কে কারখানার ভূমি পূজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং মাইক্রন টেকনোলজির তরফে ভাইস প্রেসিডেন্ট …

আসাম: নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তৌসিফ আলী

একটি বর্বর ঘটনার খবর এলো আসামের করিমগঞ্জ জেলা থেকে। নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে তৌসিফ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই নাবালিকার বয়স ১৫ বছর। সে করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার অন্তর্গত কটামনি গ্রামের বাসিন্দা। গত ১৮ই সেপ্টেম্বর রাতে, ওই নাবালিকাকে ধর্ষণ করে তাঁর পিতা তৌসিফ আলী। ওই দিন নাবালিকার মা এক …

কৃষ্ণ জন্মভূমি মামলা: মথুরার বিতর্কিত শাহী ঈদগাহ মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দিলো না সুপ্রিম কোর্ট

মথুরার কৃষ্ণ জন্মভূমির উপরে নির্মিত শাহী ঈদগাহ মসজিদে বিজ্ঞানসম্মত সমীক্ষা চালানোর অনুমতি দিলো না সুপ্রিম কোর্ট(Supreme court)। গতকাল, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, সুপ্রিম কোর্টে কৃষ্ণ জন্মভূমি সংক্রান্ত মামলার শুনানিতে সমীক্ষার অনুমতি দিতে অস্বীকার করেন বিচারপতি। মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়া উপস্থিত ছিলেন। অনুমতি না দেওয়ার কারণ হিসেবে বিচারপতিদ্বয় বলেন …

বাংলাদেশ: দুর্গা পূজায় তিন দিনের সরকারী ছুটি দিতে হবে, দাবী জাতীয় হিন্দু মহাজোটের

বাঙ্গালীর সবচেয়ে বড়ো উৎসব আসছে। সারা বিশ্বের বাঙ্গালী দুর্গা পূজার দিনগুলিতে উৎসবের আনন্দে সামিল হলেও বাংলাদেশের বাঙ্গালীরা তা থেকে বঞ্চিত থেকে যান। কারণ, সরকারের উদাসীনতা এবং বাঙালীদের প্রতি বৈষম্যমূলক মানসিকতা। এবার সরকারের সেই বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদে সরব হল বাংলাদেশের সবচেয়ে বড়ো হিন্দু সংগঠন “বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট”-এর ছাত্র শাখা জাতীয় হিন্দু ছাত্র মহাজোট। সংগঠনটির …

বাংলাদেশ: হবিগঞ্জের বিশ্বকর্মা পূজার মণ্ডপে ইসলামিক মৌলবাদীদের হামলা

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে ইসলামিক মৌলবাদীদের হামলা অব্যাহত। ফরিদপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর করার পর এবারে হবিগঞ্জে বিশ্বকর্মা পূজার মণ্ডপে হামলা চালানো এবং প্রতিমা ভাঙচুর করার ঘটনা ঘটলো। জানা গিয়েছে, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অন্তর্গত রামেশ্বর গ্রামে বিশ্বকর্মা পূজার আয়োজন করেছিলেন হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। গতকাল রাত ১১টা নাগাদ, একদল উন্মত্ত ইসলামিক মৌলবাদী লাঠি ও …

উল্টে গেলো ইউপি পুলিশের গাড়ি, এনকাউন্টারে নিহত কুখ্যাত ডাকাত শাহবাজ

ফের উল্টে গেল ইউপি পুলিশের গাড়ি। তারপর এনকাউন্টার। আর সেই এনকাউন্টারে মৃত্যু হলো কুখ্যাত ডাকাত শাহবাজের। ঘটনা উত্তর প্রদেশের শাহজাহানপুর জেলার। আজ সকালে আদালতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, শাহজাহানপুর জেলার কাটরা এলাকায় একটি খুনের মামলায় শাহবাজকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই মামলায় তাকে গতকাল ১৯শে সেপ্টেম্বর, আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। …