কলকাতা: বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে হওয়া প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠি, আহত ও গ্রেপ্তার একাধিক



Updated: 25 December, 2025 6:25 am IST
ছবি: পুলিশের মারে আহত এক প্রতিবাদী হিন্দু।
ছবি: পুলিশের মারে আহত এক প্রতিবাদী হিন্দু।

Hindu Voice Team: কয়েকদিন আগেই বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। আর সেই ঘটনার পর বিশ্বজুড়ে আক্রোশ দেখা দিয়েছে। আর সেই ঘটনার প্রতিবাদে কলকাতায় আয়োজিত প্রতিবাদ মিছিলে ব্যাপক লাঠিচার্জ করার অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে।

গত ২৩শে ডিসেম্বর, কলকাতার বাংলাদেশ হাইকমিশন অভিযানের ডাক দেয় একটি হিন্দু সংগঠন। সেই সংগঠন হাইকমিশনের কাছাকাছি পৌঁছতেই পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন প্রতিবাদী হিন্দুরা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই পুলিশের বাধার মুখে পড়েন প্রতিবাদী হিন্দুরা।

অভিযোগ, প্রতিবাদী হিন্দুদের উপরে বেপরোয়া লাঠি চালানো হয়। লাঠির আঘাতে অনেকেরই হাত ও মাথা ফাটে। অনেকের আঘাত লাগে। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। এর পাশাপাশি, ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এক দিন পর তিন জন জামিন পেলেও বাকিরা এখনও জেলেই রয়েছেন।

উল্লেখ্য, কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ চলছে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যেও চলছে প্রতিবাদ। দেশের বিভিন্ন রাজ্যে থাকা বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে।

(The above report is written based on a post by Mr. Tiwari. You can see the original post HERE )