Author: Hindu Voice Team

ছত্তিশগড়: ‛ঘরে’ ফিরলেন ১১০০ খ্রিস্টান, গঙ্গাজল দিয়ে পা ধুয়ে দিলেন বিজেপির রাজ্য সম্পাদক

যজ্ঞে আহুতি দিয়ে হিন্দু ধর্ম গ্রহন করলেন ৩২৫টি পরিবারের ১১০০ জন ধর্মান্তরিত খ্রিস্টান। গত ২৪শে জানুয়ারি, মঙ্গলবার ছত্তিশগড়ের বাসনা এলাকায় ওই খ্রিস্টানদের ঘরে ফেরার অনুষ্ঠানের আয়োজন করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রবল প্রতাপ সিংহ জুদেব। জুদেব জানান যে ঐ ব্যক্তিরা বহু বছর আগে পথভ্রষ্ট হয়েছিলেন এবং মিশনারীদের প্রভাবে খ্রিস্টান ধর্ম গ্রহন করেছিলেন। কিন্তু বিগত বেশ …

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনে ‛আল্লাহু আকবর’ ও ‛নারায়ে তাকবীর’ স্লোগান দিলো NCC ক্যাডেটরা

প্রজাতন্ত্র দিবসের দিনে মৌলবাদী মানসিকতার প্রকাশ দেখা গেল উত্তর প্রদেশে অবস্থিত আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়তে। জাতীয় পতাকা উত্তোলনের পর দেওয়া হলো কট্টর ধর্মীয় স্লোগান। সাধারণ ছাত্ররা নয়, এমন স্লোগান দিলেন বিশ্ববিদ্যালয়ের এনসিসি(NCC) ক্যাডেটরা। আর সেই স্লোগানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই দেশজুড়ে নিন্দার ঝড়। অনেকেই অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। আর এমন …

ইন্দোর: থানার সামনে ‛সর তন সে জুদা’ স্লোগান ইসলামিক মৌলবাদীদের, তদন্তে পুলিশ

মধ্যপ্রদেশের ইন্দোর শহরে ‛সর তন সে জুদা’ স্লোগান কান্ডে শেষমেশ তৎপর হলো পুলিশ। পুলিশের তরফে জানানো হলো উষ্কানীমূলক স্লোগান দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, বিশ্ব হিন্দু পরিষদ(VHP)-এর নেতা তথা জাতীয় মুখপাত্র বিনোদ বনসল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দুটি ভিডিও শেয়ার করেন। তিনি দাবি করেছিলেন …

গুজরাট: দাঙ্গার অভিযোগে গ্রেপ্তার হওয়া ২২ জন হিন্দুকে বেকসুর খালাস করলো আদালত

গোধরা কাণ্ডের পরবর্তী সময়ে দাঙ্গা বাঁধানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া ২২ জন হিন্দুকে বেকসুর খালাস করলো আদালত। বিচারক বলেন যে প্রমাণের অভাবে অভিযুক্তদের খালাস করা হলো। গতকাল ২৪শে জানুয়ারি, মঙ্গলবার পঞ্চমহল জেলার হালোল-এর আদালত এই নির্দেশ দেয়। অভিযুক্ত হিন্দুদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে গোধরা পরবর্তী সময়ে চলা দাঙ্গায় দেলোল গ্রামের ১৭ জন মুসলিম বাসিন্দাকে খুন করেছেন …

সিরিয়ার ইসলামিক স্টেট জিহাদিদের জন্য পশ্চিমবঙ্গ থেকে অর্থ সংগ্রহ করছিল আব্দুর কুরেশি

সিরিয়ায় থাকা ইসলামিক স্টেট(ISIS) জিহাদিদের জন্য পশ্চিমবঙ্গ থেকে অর্থ সংগ্রহ করছিল ধৃত আব্দুর রাকিব কুরেশি। সংগ্রহ করা অর্থ অনলাইনে সিরিয়ায় থাকা জিহাদিদের কাছে পাঠানোর চেষ্টা করছিল সে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সিরিয়ার জিহাদিদের সঙ্গে যোগাযোগ রেখে চলতো কুরেশি, তদন্তে নেমে এমন তথ্য হাতে পেয়েছে কলকাতা পুলিশের এসটিএফ। তদন্তে গোয়েন্দারা আরও জানতে পেরেছেন যে …

Howrah: Christian School opposed Saraswati Puja, Hindu students protested

A christian school of Howrah of West Bengal opposed Saraswati Puja in school campus. Yesterday, angry with the school management, students boycotted class and staged protest at school gate. Hindu students alleged that in past years, Saraswati Puja was being celebrated at school. But this year principal and school management opposing Saraswati Puja. Hindu students …

পাকিস্তান: ধর্মান্তরিত হতে রাজি না হওয়ায় বিবাহিতা হিন্দু মহিলাকে অপহরণ করে গণধর্ষণ

ইসলামে ধর্মান্তরিত হতে রাজি না হওয়ায় এক বিবাহিতা হিন্দু মহিলাকে অপহরণ করে তিন ধরে গণধর্ষণ করার ঘটনা ঘটলো পাকিস্তানের সিন্ধু প্রদেশে। সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করা শিব কাচ্চি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মহিলার দুটি ভিডিও শেয়ার করেছেন। নির্যাতিতা হিন্দু মহিলার দাবি, ইব্রাহিম মাংরিও, পুনহ মাংরিও এবং তাঁর সঙ্গীরা তাকে অপহরণ করে এবং তাকে উমরকোট …

নেত্রকোনা: রাতের অন্ধকারে মা সরস্বতীর প্রতিমা ভাঙচুর করলো দুষ্কৃতীরা

সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্ম বিশ্বাসের উপরে দুষ্কৃতীদের হামলার ঘটনা অব্যাহত বাংলাদেশে। এবার পূজার প্রাক্কালে মা সরস্বতীর প্রতিমা ভাঙচুর করার ঘটনা ঘটলো নেত্রকোনায়। দুষ্কৃতীরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে প্রতিমা ভাঙচুর করে। গতকাল ২৩শে জানুয়ারি, মঙ্গলবার ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বাংলাদেশের নেত্রকোনা জেলার পূর্বধলা বাজারে সর্বজনীন পূজা মণ্ডপে সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা নির্মাণের কাজ চলছিল। প্রতিমাগুলিতে রং …

মৌলবাদের জালে বন্দী হিন্দু সংখ্যালঘু

© শ্রী কুশল বরণ চক্রবর্তী বর্তমানে আমাদের সমাজের মানুষ নামধারী ব্যক্তিরা সকল কিছুই হতে চায়; কিন্তু তারা একটিবারের জন্যও মানুষ হতে চায় না। কারণ মানুষ হওয়া বড় কষ্টের। এতে মানের সাথে সাথে কিছুটা হুশও থাকতে হয়। কিন্তু আমরা জ্ঞাত অথবা অজ্ঞাতসারে হুশ হারিয়ে বেহুশ হয়ে যাচ্ছি। বিষয়টি নিজেরাও সম্যকভাবে উপলব্ধি করতে পারছি না।পক্ষান্তরে যদি মানুষ …

সুইডেন: পোড়ানো হলো কোরআনের কপি, নিন্দায় সরব মুসলিম বিশ্ব

সুইডেনের চরম ডানপন্থী রাজনৈতিক নেতা রসমুস পালুদিনের কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানালো তুরস্ক ও পাকিস্তান। তুরস্ক ওই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে দেশটিতে থাকা রাষ্ট্রদূতকে তলব করে। পাশাপাশি সুইডেনে থাকা অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত আইন বদল করার আবেদন জানায় তুরস্ক। উল্লেখ্য, সুইডেনের অভিবাসন নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে দেশটির চরম ডানপন্থী …