Hindu Voice Desk: রাজ্যজুড়ে লাগাতার হিন্দুদের উপরে নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। পূজা মন্ডপে হামলা, ধর্মীয় শোভাযাত্রায় হামলা, হিন্দুদের ধর্মান্তকরণ, হিন্দু মহিলাদের অপহরণ ও ধর্ষনের মতো ঘটনা বাংলাদেশের মত চলছে সমানতালে। এবারে এক হিন্দু গৃহবধূকে গণধর্ষণ করার ঘটনা ঘটলো পূর্ব বর্ধমান জেলায়।
ওই হিন্দু গৃহবধূ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত শ্রীবাটি গ্রামের বাসিন্দা। স্বামীর সঙ্গে বনিবনা নিয়ে আদালতে মামলা চলছে ওই মহিলার। ফলে বর্তমানে ওই গৃহবধূ বাপের বাড়িতে থাকেন।

জানা গিয়েছে, গত ২রা জুলাই, রাত্রি আনুমানিক সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে। ওই দিন সন্ধ্যায় আদালত থেকে বাপের বাড়ি ফেরার পথে রাস্তায় ওই মহিলার পথ আটকায় দুলাল শেখ ও বজরুল শেখ। ওই গৃহবধূকে জোর করে মাঠের দিকে টেনে নিয়ে যায় অভিযুক্তরা। তারপর ঐখানে ওই গৃহবধূর উপরে পাশবিক নির্যাতন চালানো হয়। ওই গৃহবধূর অভিযোগ, তাকে মারধরও করা হয়েছে।
পরে ওই মহিলা অজ্ঞান হয়ে পড়লে তাকে মাঠের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে জ্ঞান ফিরতেই কোনোভাবেই বাড়ি ফিরে আসেন।
পরে অভিযুক্তদের বিরুদ্ধে কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২) ধারার পাশাপাশি একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।