Delhi

দিল্লী: রাম নবমীর পর হনুমান জয়ন্তী; শোভাযাত্রার অনুমতি দিলো না পুলিশ

রাম নবমীর পর হনুমান জয়ন্তী, দুটি ক্ষেত্রেই দিল্লীর জাহাঙ্গীরপুরীতে শোভাযাত্রার অনুমতি দিলো না পুলিশ। আগামীকাল ৬ই এপ্রিল শোভাযাত্রা করার অনুমতি চেয়ে বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য সংগঠনের আবেদন খারিজ করলো দিল্লী পুলিশ। কারণ হিসেবে দিল্লী পুলিশের তরফে জানানো হয়েছে যে শোভাযাত্রা হলে আইন ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এদিকে শোভাযাত্রার অনুমতি দেওয়া না হলেও …

দিল্লী: ফুটপাথ দখল করে গজিয়ে উঠেছিল দরগা, ভেঙে গুঁড়িয়ে দিলো প্রশাসন

নিজামউদ্দিন এলাকায় বেআইনিভাবে রাস্তার ফুটপাথ দখল করে গজিয়ে উঠেছিল দরগা। ফলে সমস্যায় পড়ছিলেন পথচারীরা। সমস্যা হচ্ছিল ট্র্যাফিকেরও। আর এসব নিয়ে বিস্তর অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নিলো প্রশাসন। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ দরগা। দখল মুক্ত করা হলো দখল হয়ে যাওয়া ফুটপাথ। ঘটনা রাজধানী দিল্লীর। খবর অনুযায়ী, গত ৩১শে মার্চ, শুক্রবার দিল্লীর PWD দপ্তরের আধিকারিকরা …

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হোলি উদযাপনে বাধা দিলো মুসলিম ছাত্রছাত্রীরা

ক্যাম্পাসে অতীতে মুসলিমদের বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হলেও হিন্দু ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত হোলি(Holi) উৎসব ঘিরে ব্যাপক গোলমাল হওয়ার খবর পাওয়া গেলো। অভিযোগ, ক্যাম্পাসে হোলি উৎসব উদযাপন করা নিয়ে আপত্তি জানান মুসলিম ছাত্রছাত্রীরা। হোলি উৎসবে বাধা দিতে মিছিল বের করেন মুসলিম ছাত্রছাত্রীরা, স্লোগান ওঠে ‘আল্লাহু আকবর, নারায়ে তাকবীর’। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে YUVA নামে ছাত্রছাত্রীদের একটি সংগঠন …

দিল্লী: পাকিস্তানে জিহাদী প্রশিক্ষণ নিতে যাওয়ার পূর্বে গ্রেপ্তার খালিদ ও আবদুল্লাহ

পাকিস্তানে জিহাদী প্রশিক্ষণ নিতে যাওয়ার পূর্বে দুই মুসলিম যুবককে গ্রেপ্তার করলো দিল্লী পুলিশের স্পেশাল সেল। আজ বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তাদেরকে দিল্লী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম খালিদ মুবারক খান এবং আবদুল্লাহ। খবর অনুযায়ী, ধৃতদের মধ্যে একজন তামিলনাড়ুর বাসিন্দা এবং অন্যজন মহারাষ্ট্রের বাসিন্দা। ধৃতরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানে থাকা জিহাদী গোষ্ঠীর সংস্পর্শে …

উপহার দিয়েছিল কংগ্রেস সরকার, দিল্লী ওয়াকফ বোর্ডের কাছ থেকে ১২৩টি সম্পত্তি ফেরত নিলো মোদী সরকার

রাজধানী দিল্লীর বুকে থাকা ১২৩টি সম্পত্তি ওয়াকফ বোর্ডের কাছ থেকে ফেরত নিলো মোদী সরকার। ওই সম্পত্তির মধ্যে রয়েছে জমি, দোকান, দরগা এবং মসজিদ। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের পূর্বে এই ১২৩টি সম্পত্তি দিল্লী ওয়াকফ বোর্ডকে উপহার দিয়েছিল তৎকালীন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার। উল্লেখ্য, ওয়াকফ বোর্ড(Delhi Waqf Board)-কে একসঙ্গে রাজধানী দিল্লীর মতো স্থানে ১২৩টি সম্পত্তি দেওয়ার প্রথম …

দিল্লী: সাহিলকে ভালোবেসে ফ্রিজে ঠাঁই হলো নিকি যাদবের

অন্য মেয়েকে বিয়েতে বাধা দিয়েছিলেন পাঁচ বছরের লিভ ইন পার্টনার নিকি যাদব। আর তাতেই ক্ষিপ্ত হয়ে প্রেমিকা নিকিকে গলা টিপে হত্যা করলো প্রেমিক সাহিল গহলত। তারপর প্রেমিকাকে নিজের ধাবার ফ্রিজে রেখে দিয়ে পরের দিনই বিয়ে করে নিলেন আর একজনকে। ঘটনা দিল্লীর। শ্রদ্ধা কাণ্ডের পর এমন ঘটনায় জোর চর্চা চলছে দেশজুড়ে। খবর অনুযায়ী, গত ১৪ই ফেব্রুয়ারি, …

দিল্লী: ইমাম মুয়াজ্জিনরা মাসিক বেতন পেলেও বঞ্চিত পুরোহিতরা, প্রতিবাদে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে বিক্ষোভ

দিল্লীর আম আদমি পার্টির সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে নামলেন দিল্লীর হিন্দু পুরোহিতরা। পুরোহিতদের একটাই দাবি, ইমাম ও মুয়াজ্জিনদের যেভাবে মাসিক বেতন দিচ্ছে দিল্লী সরকার, সেভাবে হিন্দু পুরোহিতদেরও মাসিক বেতন দেওয়া হোক। আর এই দাবি আদায়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন তাঁরা। গত ৭ই ফেব্রুয়ারি অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে জড়ো হন বিশাল সংখ্যক …

শ্রদ্ধা হত্যা কেস: আফতাব পুনাওয়ালার বিরুদ্ধে ৩০০০ পাতার চার্জশিট তৈরি পুলিশের

শ্রদ্ধা ওয়ালকরের নৃশংস হত্যার(Shraddha Murder case) ঘটনায় গ্রেপ্তার হওয়া আফতাব পুনওয়ালার বিরুদ্ধে জমা দেওয়ার জন্য ৩০০০ পাতার চার্জশিট প্রস্তুত করেছে পুলিশ। এই চার্জশিটে DNA টেস্টের রিপোর্ট, নারকো টেস্টের রিপোর্ট ছাড়াও প্রায় ১০০ জন সাক্ষীর বয়ান অন্তর্ভুক্ত করা হয়েছে চার্জশিটে। খবর অনুযায়ী, চার্জশিট প্রস্তুত করার পর আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে দিল্লী পুলিশের তরফে। বিশেষজ্ঞদের মতামত …