
রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভারত মাতার ছবি ও গেরুয়া পতাকা থাকায় অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে গেলেন কেরালার শিক্ষা মন্ত্রী ভি সিভানকুট্টি। আর এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানোর শুরু হয়েছে কেরালায়। রাজ্যপালের দাবি, রাজভবনের অনুষ্ঠান থেকে মন্ত্রীর এইভাবে বেরিয়ে যাওয়া রাজ্যপালের অপমান। গতকাল ১৯শে জুন, বৃহস্পতিবার কেরালার রাজভবনে কেরালা স্টেট ভারত স্কাউটস ও গাইডস- এর রাজ্য স্তরের …