গুজরাট: অপারেশন সিঁদুরে আপত্তি, ২০টি সরকারি ওয়েবসাইট হ্যাক করে গ্রেপ্তার জসিম শাহনওয়াজ আনসারী



Updated: 21 May, 2025 5:13 am IST
Image: Representative(Credits: Hindustan Times)
Image: Representative(Credits: Hindustan Times)

Hindu Voice Team: ভারত সরকার অপারেশন সিঁদুর শুরু করায় রাগে ও ক্ষোভে কুড়িটি সরকারি ওয়েবসাইট হ্যাক করে ফেলে জসিম শাহনাওয়াজ। শুধু তাই নয় টেলিগ্রাম গ্রুপে ভারত বিরোধী মেসেজ পোস্ট করে সে। এছাড়াও অন্যদের দেশের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শেষমেশ গুজরাট এটিএস(ATS)-এর হাতে গ্রেপ্তার জসিম শাহনওয়াজ আনসারী। 

এক জারি করা বিবৃতিতে এটিএস জানিয়েছে যে গত ২০শে মে তারিখে গুজরাটের ভেড়া জেলার নাদিয়ার শহর থেকে আনসারীকে গ্রেফতার করা হয়।  আনসারীর পাশাপাশি তাঁর বেশ কয়েকজন নাবালক সঙ্গীকেও গ্রেফতার করা হয়। 

উল্লেখ্য গত ৭ই মে তারিখে ভারতের তরফে ‘অপারেশন সিঁদুর’ শুরু করা হয়। পহেলগামে হিন্দু পর্যটকদেরকে বেছে বেছে হত্যা করার প্রতিশোধ হিসেবে এই ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল ভারত। ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার পরই জসিম শাহনাজ আনসারী ও তাঁর সঙ্গীরা ইন্টারনেটে সক্রিয় হয়ে ওঠে। এদিকে কেন্দ্রের তরফে ভারতের রাজ্য সরকারগুলিকে ইন্টারনেটে ভারত বিরোধী প্রচার ও গতিবিধির উপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল । 

খবর অনুযায়ী, ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার পর ক্ষোভে ফেটে পড়ে জসিম শাহনাজ আনসারী ও তাঁর সঙ্গীরা। তারা ভারতের একাধিক রাজ্যের এবং কেন্দ্র সরকারের মোট কুড়িটি ওয়েবসাইটকে হ্যাক করে। হ্যাক করার পর ওয়েবসাইটের স্ক্রিনশট তাদের টেলিগ্রাম গ্রুপগুলিতে শেয়ারও করে। শেয়ার করে লেখা হয় যে ‘ভারত অপারেশন সিঁদুর শুরু করেছে কিন্তু শেষ করব আমরা’। 

 গুজরাট এটিএস(ATS)-এর ডিএসপি বীরজিৎ পারমার জানিয়েছেন যে জসিম শাহনাজ আনসারী পড়াশোনা বেশি দূর করেনি। উচ্চ মাধ্যমিক পড়তে পড়তেই সে পড়া ছেড়ে দেয়। কিন্তু ইন্টারনেটে বেশ সক্রিয় ছিল সে। ইউটিউব এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে সে প্রোগ্রামিং ও হ্যাকিং শিখেছিল। পাশাপাশি স্থানীয় বেশ কয়েকজন মুসলিম কিশোরকে সে হ্যাকিং ও প্রোগ্রামিং-এর ট্রেনিংও দেয়। এ বিষয়ে তাঁর দক্ষতা থাকলেও সে কাজ না খুঁজে দেশের বিরুদ্ধে তাঁর দক্ষতাকে কাজে লাগিয়েছিল। 

এটিস(ATS)-এর তরফে আরো জানানো হয়েছে যে ধৃতরা দেশের বেশ কয়েকটি প্রতিরক্ষা, অর্থনীতি এবং রাজ্য সরকারের ওয়েবসাইটকে হ্যাক করেছিল।  আপাততদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গুজরাট  এটিএস(Gujarat ATS)।