Hindu Voice Team: মঞ্চে অনুষ্ঠান চলাকালীন ধার্মিক গান গেয়ে আক্রান্ত হলেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। গান শুনে এতটাই ক্ষিপ্ত হলেন আয়োজক মেহবুব মল্লিক, রীতিমতো গায়িকাকে মারতে উদ্যত হয়েছিলেন তিনি। পরে অভিযোগের ভিত্তিতে মেহবুব মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২০শে ডিসেম্বর, শনিবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে।
ঘটনার দিন ভগবানপুরের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন লগ্নজিতা। ওই স্কুলেরই মালিক মেহবুব মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয়রা।
মঞ্চে উঠে বেশ কয়েকটি গান পরিবেশন করেন লগ্নজিতা। পরে ‘দেবী চৌধুরানী’ সিনেমার গান ‘জাগো মা’ পরিবেশন করেন তিনি। গান শেষ হওয়ার পরই হন্তদন্ত হয়ে মঞ্চে ওঠেন মেহবুব মল্লিক। শিল্পীর দিকে তেড়ে আসেন মেহবুব। লগ্নজিতার কথায়, “আমাকে তুই তোকারি করে কথা বলতে শুরু করেন মেহবুব মল্লিক। বলেন যে অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেক্যুলার গান গা। আশেপাশের কয়েকজন মেহবুব মল্লিককে টেনে সরিয়ে নিয়ে যান।”
এই ঘটনায় আতঙ্কিত বোধ করেন শিল্পী। অভিযোগ জানাতে হাজির হন ভগবানপুর থানায়। অভিযোগ, ভগবানপুর থানার মুসলিম অফিসার প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করেন। পরে একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করেন।
পরে প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত মেহবুব মল্লিককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে ভগবানপুর থানার অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, মেহবুব মল্লিক তৃণমূলের সঙ্গে জড়িত এবং এলাকায় প্রভাবশালী। তবে তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
(The above piece is written based on a report published by OpIndia. You can read the original report HERE )